ঘাটাল মাস্টার প্ল্যান খুব শীঘ্রই রূপায়ণ হবে, আশ্বাস কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট:
সরকার আসে সরকার যায়। কিন্তু কেউ কথা রাখেনা ঘাটালবাসীর। বর্ষা আসে বর্ষাও যায়। কিন্তু বৃষ্টির জলে বছরের বেশ কয়েক মাস জলে ডুবে থাকে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। জলের তলায় চলে যায় চাষযোগ্য জমি থেকে বসবাসকারি গৃহস্থের বাড়ি। বারবার সরকার প্রতিশ্রুতি দিলেও বাস্তবের আজও রুপায়ন আজও ঘাটাল মাস্টার প্ল্যান। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, ঘাটালে বিজেপির একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসে বিদ্যাসাগরের পূর্ণভূমি দর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, খুব শীঘ্রই ভারত সরকার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হতে চলেছে।

তিনি বলেন, দীর্ঘদিন পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। তিনি জানান, দলীয় কর্মী সমর্থকদের কাছ থেকেও বিষয়টি বারবার শুনছেন। যত দ্রুত সম্ভব ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করা যায় সে বিষয়েও সংসদে তিনি জানাবেন। সেই সঙ্গে রাজ্য সড়কের যে বেহাল দশা যার ফলে দিন দিন রাস্তায় দুর্ঘটনা ঘটছে। রাজ্য সরকারের ব্যর্থতা নিয়েও কটাক্ষ করেন তিনি। মঙ্গলবার চন্দ্রকোনা টাউনের বীরসিংহ গ্রামে যান বিদ্যাসাগরের জন্মভূমি দর্শন করতে। এছাড়াও ঘাটালে দলের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন কেন্দ্রীয় মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *