অবশেষে জলপাইগুড়ি পুরসভার পূর্ণাঙ্গ বোর্ড গঠন, দলীয়ভাবে ঘোষণা করা হলো তিনজন চেয়ারম্যান ইন কাউন্সিলরের নাম

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩০ মে: দেরিতে হলেও অবশেষে জলপাইগুড়ি পুরসভার পূর্ণাঙ্গ বোর্ড গঠন হল সোমবার৷ আগেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছিল। চেয়ারম্যান হয়েছেন পাপিয়া পাল ও ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এদিন জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে জেলা তৃণমূল বৈঠক করেছে। বৈঠক থেকে পূর্ণাঙ্গ পুর বোর্ডের বাকি তিনজন কাউন্সিলের নাম ঘোষণা করা হল। তিনজন চেয়ারম্যান ইন কাউন্সিলরের নাম দলীয়ভাবে ঘোষণা করা হয় জেলা তৃণমূলের পক্ষ থেকে। তাদের মধ্যে আছেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ মাহাতো, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মন্ডল ও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লোপামুদ্রা অধিকারী।

এদিনের দলীয় কর্মসূচির পর বোর্ডের তিনজন চেয়ারম্যান ইন কাউন্সিল শপথ নিয়েছেন ও জেলা তৃণমূলের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এদিনের দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বড়াই, জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ, দলের চেয়ারম্যান তথা বিধায়ক খগেশ্বর রায়, ডিপিএসসি চেয়ারম্যান লৈক্ষ্য মোহন রায়, পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *