আদ্রার কুষ্ঠ আশ্রমের আবাসিক ও অনাথ শিশুদের পাশে দাঁড়ালেন প্রাক্তন বিধায়ক

সাথী দাস, পুরুলিয়া, ৩০ মে: করোনা কালে আদ্রার কুষ্ঠ আশ্রমের আবাসিক ও অনাথ শিশুদের পাশে দাঁড়ালেন প্রাক্তন বিধায়ক। আজ তাঁদের হাতে শুকনো খাবার, ওষুধ পত্র, স্যানিটাইজ ও মাস্ক তুলে দিলেন প্রাক্তন বিধায়ক পূর্ণ চন্দ্র বাউরি।

আদ্রার মনিপুর কুষ্ট পুনর্বাসন কেন্দ্রের ও স্থানীয় অরুণোদয় শিশু নিকেতনের শতাধিক আবাসিকের সুস্থতা কামনা করেন। এদিন মনিপুর লেপ্রোসি গ্রাম এলাকা পরিদর্শন করেন তিনি। এই পরিস্থিতিতে তাঁদের নিজে এসে খোঁজ খবর নেওয়ায় বাসিন্দারা পূর্ণবাবুকে সাধুবাদ জানান। গত দশ বছর ধরে বিধায়ক হিসেবে পূর্ণবাবু এই সব মানুষের সুখ ও দুঃখের ভাগীদার ছিলেন। সাধ্য মতো সাহায্য করে গিয়েছেন। আজ বিধায়ক পদে না থেকেও একই ভূমিকা পালন করে চলেছেন তিনি।

রঘুনাথপুরে প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি বলেন, “দলমত ভেদাভেদ নেই। দিদির আদর্শে আদর্শিত আমি। করোনা ভাইরাসের সঙ্গে শক্ত হাতে মোকাবিলাই আমাদের প্রাথমিক কাজ। দিদির পাশে দাঁড়িয়ে তাঁর হাতকে মজবুত করতে এই ধরনের কর্মসূচি করে চলেছি। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *