কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুন: বুধবার ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ের গেটের সামনে পরিষ্কার-পরিচ্ছন্ন করছিলেন পুরসভার কর্মীরা। ওই সময় তাদের নজরে আসে চন্দ্রবোড়া সাপ। বনদপ্তরে খবর দেওয়া হলে দপ্তরের উদ্ধার কর্মীরা এসে ওই সাপটিকে উদ্ধার করেন।

একই দিনে চন্দ্রকোনা ১ ব্লকের একবালপুর অঞ্চল অফিসের গেটের সামনে থেকে একটি গেঁড়ি ভাঙ্গা সাপ উদ্ধার করে বন দপ্তর। ওই অঞ্চল অফিসের গেটের সামনে সাপটিকে দেখা গেলে বনদপ্তরে খবর দেওয়া হয় এবং বন দপ্তরের উদ্ধার কর্মীরা এসে উদ্ধার করে।
ওয়াইল্ডলাইফ রেসকিউ টিমের প্রধান মলয় ঘোষ বলেন, সাপ দুটিকে স্বাস্থ্য পরীক্ষা করার পর গভীর জঙ্গলে ছেড়ে দেয়া হবে।

