হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার ঘিরে সমস্যায় পড়েছে বনদপ্তর

জে মাহাত, মেদিনীপুর, ২৪ অক্টোবর: হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার ঘিরে সমস্যায় পড়েছে বনদপ্তরl পশ্চিম মেদিনীপুর সদর ব্লকের ডুমুরকোটা জঙ্গলে কুড়ি পঁচিশটি হাতির একটি দল রয়েছেl শুক্রবার বিকেলে স্থানীয় বাসিন্দারা জঙ্গলের পাশে একটি বাচ্চা হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখ বন দপ্তরের খবর দেনl খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের কর্মীরাl কিন্তু অন্যান্য হাতিগুলি মৃত শাবকটিকে  ঘিরে থাকায় তা উদ্ধার করা সম্ভব হয়নিl এলাকায় হাতিগুলি দাপিয়ে বেড়াচ্ছে এবং কি কারনে হাতির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে মেদিনীপুর বন বিভাগ সূত্রে জানানো হয়েছেl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *