সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ ডিসেম্বর: আট দিনের লোকসংস্কৃতি উৎসব শুরু হল উত্তর ২৪ পরগনার মছলন্দপুর মিলনী ক্লাবের মাঠে। রবিবার থেকে শুরু হওয়া ওই মেলা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মেলার আয়োজক স্থানীয় মিলনী ক্লাবের সদস্যরা। প্রথম দিন প্রভাতফেরির মধ্যে দিয়েই শুরু হল মছলন্দপুরের লোকসংস্কৃতিক মেলা।
মেলা এবার ২৫ বছরে পড়ল। বিভিন্ন দিনে থাকছে লোকসংস্কৃতিক সম্পর্কে আলোচনা ও স্মৃতিচারণা, বাউল গান, সঙ্গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া গুণীজন সংবর্ধনা। রয়েছে সাংস্কৃতিক বিষয়ের উপরে প্রতিযোগিতা। বসে আকো প্রতিযোগিতা সহ লোকনিত্ত থাকছে। বীরভূম জেলা থেকে গান শোনাতে আসবেন বাসুদেব রাজবংশীও। মেলাটি পরিচালনা করেছে মিলনী ক্লাবের সদস্যরা। প্রথম দিনে মেলার উদ্বোধন করেন এসডিপিও রহিত শেখ। উপস্থিত ছিলেন হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা, ক্লাব সম্পাদক অনুপ মুখার্জিসহ আরও অনেকে।

ক্লাবের সম্পাদক অনুপ মুখার্জি বলেন, এই মেলার জন্য আমাদের এলাকার অনেক মানুষ অপেক্ষায় থাকতো। কিন্তু গত বছর করোনার জন্য আমরা মেলা করতে পারিনি। তাই এই বছর করোনার সমস্ত সরকারি বিধিনিষেধ মেনেই আমরা এই মেলা করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই মেলায় দূরদরন্ত থেকে লোকজন আসে।

