গোপাল রায়, আরামবাগ, ৬ আগস্ট: খানাকুলে জল না কমায় এখনোও খানাকুলের বিস্তীর্ণ এলাকায় মানুষ রাস্তার ধারে ত্রিপল ও প্লাস্টিক টাঙিয়ে শিশু থেকে বৃদ্ধ সকলেই দিন কাটাচ্ছেন। তাদের কাছে ঠিকমতো পৌছায়নি ত্রাণ, অভিযোগ গ্রামবাসীর। ফলে দুয়ারে জলের যন্ত্রণায় ভুগছেন খানাকুলবাসীরা।
নেই পর্যাপ্ত পরিমাণে খাবার। জলবন্দি মানুষজরা ত্রাণ নিয় অভিযোগ তুলেছে। ত্রাণ বন্টন নিয়ে তাদের ক্ষোভ। একদিকে জলবন্দি মানুষজনদের জুটছে না খাবার। ডুবে গেছে ঘর বাডি। বহু কাঁচা ও পাকা বাড়ি বন্যার জলে ভেঙ্গে পড়েছে। বন্যায় ডুবেছে রাস্তাঘাট। বন্যায় বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। এখন খানাকুল বাসীদের যাতায়াত করার জন্য নৌকাই ভরসা। বন্যা কবলিত এলাকায় পানীয় জলের হাহাকার। ডুবেছে টিউবওয়েল, নেই বিদ্যুৎ, খাবার নাই, রাত জেগে দুর্ভোগে পড়েছেন বন্যাদুর্গতরা। পানীয় জলের সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকাগুলিতে।

এখনো খানাকুলের বেশ কিছু এলাকায় ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা নৌকা ও স্পিড বোড নিয়ে টহলদারি করছেন। বাড়ির ছাদে আটকে এখনো বহু পরিবার।

