বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ১৫ ডিসেম্বর: আজ বুধবার থেকে প্রাক বাজেট বৈঠক শুরু করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটের আগে কৃষক সংগঠনগুলির সঙ্গে প্রথম বৈঠকে বসছেন অর্থমন্ত্রী। তারসঙ্গে কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের বিশেষজ্ঞদের সঙ্গেও বৈঠক রয়েছে আজ। করোনা আবহে কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের পুনরুজ্জীবনের জন্য এই বৈঠক করছেন নির্মলা সীতারামন।
উল্লেখ্য বছর ঘুরলেই উত্তরপ্রদেশের ভোট। তারপর পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা সহ একের পর এক গোবলয়ের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে এই বছরের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশের। তাই বাজেটে কৃষকদের যে বাড়তি সুবিধা থাকবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না।

