স্ট্রং রুমে পুরুলিয়ার ৬৩ জন প্রার্থীর ভাগ্য বন্দি

সাথী দাস, পুরুলিয়া, ২৮ মার্চ: ভোট গ্রহণ শেষ। এবার স্ট্রং রুমে পুরুলিয়ার প্রার্থীদের ভাগ্য বন্দি থাকল।
প্রথম দফার ভোটপর্ব পুরুলিয়ায় এক প্রকার নির্বিঘ্নেই শেষ হল। জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রের ৬৩ জন প্ৰার্থীর ভাগ্য ভোটবাক্সে বন্দি হয়ে পৌছল স্ট্রংরুমে। জেলার বিভিন্ন প্রান্তের ভোটগ্রহণ কেন্দ্র থেকে ভোটকর্মীরা নিরাপত্তার বলয়ে ডিস্ট্রিবিউসন সেন্টারে পৌঁছন। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সংশ্লিষ্ট আধিকারিকের হেফাজতে ব্যালট বাক্স, ভিভি প্যাট তুলে দেন তাঁরা। পুরুলিয়া পলিটেকনিক, ডায়েট এবং রঘুনাথপুর কলেজে গণনা কেন্দ্রে স্ট্রং রুমে তা রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *