ঋণ নিয়ে সবজি চাষ করে বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় সর্বস্বান্ত নদিয়ার চাষিরা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ ডিসেম্বর: জাওয়াদের প্রভাবে টানা দুদিন ধরে চলছে বৃষ্টিপাত। যার ফলে জমির সবজি জলের তলায়। ফসল নষ্ট হয়ে যাওয়ায় ব্যাপক দুশ্চিন্তায় নদিয়ার সবজি চাষিরা। নদিয়া জেলা মূলত অন্যান্য জেলার পাশাপাশি চাষের জন্য একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। এই জেলায় হাজার হাজার চাষি রয়েছে যারা সবজি চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। নদিয়ার বিভিন্ন এলাকার একাধিক চাষিরা ঋণ নিয়ে জমিতে বেগুন, বাঁধাকপি,আলু চাষ করেছিলেন, কিন্তু গত দুদিনের এই নিম্নচাপের প্রভাবে অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে এই প্রান্তিক চাষিরা।

তারা জানান, এরপরেও যদি আরও বৃষ্টি হয় তাহলে ক্ষতির সম্ভাবনা আরও বাড়বে। শীতের মরসুমে সমিতি থেকে লোন নিয়ে তা পরিশোধ তো দূরের কথা সংসার চালানোই এখন দুষ্কর। কোথাও কোথাও হাঁটুর সমান জল জমেছে জমিতে। চাষিরা আরও জানান, রোদ উঠলেও সবজি পচে যাবে আর বাজারে সেরকম দাম পাওয়া যাবে না। বিক্রি নেই ফলে ফেলে দিতে হবে বেগুন, বাঁধাকপি ছাড়াও অন্যন্য সবজি।এক চাষি জানান, এই ক্ষতিতে তারা কোনও সুজোগ সুবিধা পান না সরকার থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *