দলমার দাঁতালদের তান্ডবে অতিষ্ট ঝাড়গ্রামের বাঁকড়া ও ফুলবেড়িয়া গ্রামের চাষিরা, তছনছ ৫০ বিঘা জমির ধান

আমাদের ভারত, ঝাড়গ্ৰাম, ২১ আগস্ট: ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের ১০ নং চিচিড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁকড়া ও ফুলবেড়িয়া গ্রামে হাতির তাণ্ডবে অতিষ্ট গ্রামবাসীরা। একটা দুটো নয় ১৪ থেকে ১৫ টি হাতি তান্ডব চালিয়ে যাচ্ছে গোটা গ্ৰাম জুড়ে। দলমা থেকে আগত হাতির দল চাষের জমিতে রাত ভর বিঘের পর বিঘে জমিতে তান্ডব চালাচ্ছে।

দলমার দাঁতালদের তাণ্ডবে তছনছ হয়েছে প্রায় ৩০ থেকে ৫০ বিঘা ধান জমি। বাবুলাল মাহাত, পরিতোষ মাহাত, রজনী মাহাত, হরেন মাহাত সহ আরো অনেকের। ধানের পাশাপাশি সবজি চাষেরও ব্যাপক ক্ষয়ক্ষতি করছে হাতির দল। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে চাষিদের। তাদের দাবি, হাতি যেভাবে ক্ষয়ক্ষতি করে বনদপ্তর সেই তুলনায় ক্ষতিপূরণ দেয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *