সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন বিপর্যয়ের পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার মহড়া পশ্চিম মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ: সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন ধরনের বিপর্যয়ের পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি কিভাবে রক্ষা করা যায়, তার মহড়া হল পশ্চিম মেদিনীপুরে। এদিন জেলার কেশপুর, দাসপুর ১, মোহনপুর, দাঁতন ১ এবং সবং এই পাঁচটি ব্লকের বিভিন্ন স্থানে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগে দমকল, বিদ্যুৎ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ
দপ্তরকে নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

এদিন দাঁতনে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর এনডিআরএফ এবং এসডিআরএফ- এর জওয়ান সহ বিভিন্ন দপ্তরকে একসঙ্গে মহড়ায় অংশগ্রহণ করানো, সাইক্লোন কিংবা যে কোন ঝড়ের পরিস্থিতিতে কিভাবে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া যায় কিংবা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে সাধারণ মানুষকে স্বাচ্ছন্দ দেওয়া যায় তার মহড়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের দাঁতন, মোহনপুর, বাংলা- ওড়িশা সীমান্তবর্তী এলাকা হওয়ার জন্য বঙ্গোপসাগরে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ এইসব এলাকাতে ভীষণই প্রভাব ফেলে। ক্ষয়ক্ষতি হয় প্রচুর। আগামী গ্রীষ্মের মরশুমে কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে কিভাবে তার প্রস্তুতি নেওয়ার মোকাবিলা করা হবে তারই প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত হল জেলার পাঁচটি ব্লকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *