নারায়ণগড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ নষ্ট করল আবগারি দপ্তর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চলাই মদ উদ্ধার ও নষ্ট করল আবগারি দপ্তর ও পুলিশ প্রশাসন। আজ নারায়ণগড় সার্কেলের আবগারি দপ্তর ও নারায়ণগড় থানার পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।

নারায়ণগড় থানা এলাকার কুনারপুর অঞ্চলের মাধবচক গ্রাম থেকে এই বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করে তারা। পরে সেগুলিকে নষ্ট করে দেওয়া হয়। যদিও এদিনের এই অভিযানের আগে সতর্ক হয়ে পালিয়ে যায় চোলাই কারবারীরা। ফলে কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে চোলাই কারবারের বিরুদ্ধে লাগাতার অভিযান জারি রাখা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *