পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: ফের খড়গপুর পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। টানা দু’ঘণ্টার বৃষ্টিতে জল জমলো খড়্গপুর শহরের কৌশল্যা, নিউ টাউন, আনন্দনগর সহ খোদ খড়্গপুর পৌরসভায়। টানা বৃষ্টিতে খড়্গপুর পৌরসভার বাইরে জমলো প্রায় এক হাঁটুরও বেশি জল।
অভিযোগ শহর জুড়ে নিকাশি ব্যবস্থা স্তব্ধ হয়ে যাবার কারণেই এই জল যন্ত্রণায় দীর্ঘদিন ধরে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন নিকাশি ব্যবস্থা স্তব্ধ হয়ে যাওয়ার কারণ গুলি হল- নয়ানজুলি দখল, ড্রেনের উপরে বসে আছে দোকানপাট, একের পর এক বহুতল নির্মা, নেই কোনো নিকাশি ব্যবস্থা।

