রানাঘাট শ্মশানে গত চারদিন ধরে বৈদ্যুতিক চুল্লি বন্ধ, দুর্ভোগে সাধারণ মানুষ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ এপ্রিল:
গত চারদিন ধরে রানাঘাট শ্মশানে বৈদ্যুতিক চুল্লি খারাপ। যান্ত্রিক ত্রুটির জন্য রানাঘাট শ্মশানে বৈদ্যুতিক চুল্লি “বৈতরণী” বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে রানাঘাট শ্মশানে দাহ করতে আসা মৃতের আত্মীয়-পরিজনেরা বিপাকে পড়ছেন। রানাঘাট পুরসভা সূত্রে জানানো হয়েছে, গত মঙ্গলবার থেকে চুল্লির ফার্নেসে ফাটল দেখা দেয়, আর ওই দিন থেকেই বন্ধ শবদাহ। মেরামতির জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। যত শীঘ্র সম্ভব চালু হবে রানাঘাটের বৈদ্যুতিক চুল্লি “বৈতরণী”। রানাঘাট শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকায় বিপাকে অসংখ্য মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *