মোদী, অমিত শাহর উপস্থিতিতেই দিল্লিতে শুরু হল বাংলার নির্বাচনী বৈঠক

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৪ মার্চ: প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই শুরু হল বাংলার নির্বাচনী বৈঠক। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় অফিসে হচ্ছে বাংলার নির্বাচনের বিশেষ বৈঠক। সন্ধ্যেতে দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপি নেতারা বৈঠকের জন্য হাজির হয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী হাজির হতেই বৈঠক বিশেষ মাত্রা পায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বৈঠকের শুরুতেই উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার পরই বৈঠকে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসেন দেশের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এরপর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে শুরু হয়েছে বাংলার নির্বাচনের গুরুত্বপূর্ণ বৈঠক। যে বৈঠকে বাংলার আসন্ন বিধানসভা ভোটের প্রার্থী ঠিক হবে। প্রথম দফার ত্রিশটি আসনে আজই প্রার্থী তালিকা প্রকাশ করে দিতে পারে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *