স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ জুন: এবার উচ্চমাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় উত্তর দিনাজপুর জেলার জয়জয়কার। মেধা তালিকায় উত্তর দিনাজপুর জেলা থেকে স্থানাধিকারীরা হলেন-
রাজ্যের মধ্যে মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে হেমতাবাদের জিতেশ বসাক। তার প্রাপ্ত নম্বর ৪৯৩। সে হেমতাবাদে আদর্শ বিদ্যালয়ের ছাত্র।

যুগ্মভাবে ষষ্ঠ স্থান অধিকার করেছে রায়গঞ্জের স্নেহা দাস। সে দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানি বিদ্যাপীঠের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৪৯৩।
রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে রায়গঞ্জের সম্পদ রায়। সে দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানি বিদ্যাপীঠের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯১। যুগ্ম ভাবে অষ্টম স্থান অধিকার করেছে হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ছাত্রী সাবিনুর হুসনি।

৪৯০ নম্বর পেয়ে সামসাদ হোসেন রাজ্যে নবম স্থান অধিকার করেছে। সে হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ছাত্র।
একই সাথে কালিয়াগঞ্জের শ্রেয়শ্রী ধর নবম স্থান অধিকার করেছে। সে সরলাসুন্দরী হাইস্কুল থেকে পরীক্ষা দিয়েছিল। ৪৯০ নম্বর পেয়ে সে যুগ্মভাবে নবম স্থান অধিকার করেছে।
রাজ্যের মেধাতালিকায় দশম স্থান অধিকার করেছে শ্রেষ্ঠা রায়। শ্রেষ্ঠা ইটাহারের ভুপালচন্দ্র বিদ্যাপীঠের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৪৮৯।

ইটাহারের পাশাপাশি দশম স্থানে রায়েছে রায়গঞ্জের নামও। রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্রী অনিন্দিতা দাস একই নম্বর পেয়ে রাজ্যে যুগ্মভাবে দশম হয়েছে।
সব মিলিয়ে এবছরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় উত্তর দিনাজপুরে আট আটটি সাফল্য। যাকে ঘিরে উচ্ছ্বসিত জেলার শিক্ষা মহল।

