আমাদের ভারত, কলকাতা, ১ সেপ্টেম্বর: সিবিআইয়ের পর এবার নারদ মামলায় আদালতে চার্জশিট জমা দিল ইডি। চার্জশিটে নাম রয়েছে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, সৈয়দ হুসেন মির্জার। পিএমএল অ্যাক্টের ৩-৪ নম্বর ধারায় দেওয়া হয়েছে চার্জশিট।
সিবিআইয়ের বিশেষ আদালত থেকে সমন জারি করা হয়েছে। তিন বিধায়কের ক্ষেত্রে সমন যাবে বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে। বাকি দুজনের ক্ষেত্রে সরাসরি বাড়িতে পাঠানো হবে সমন।

