সোশ্যাল মিডিয়ার যোগসূত্রে রক্ত পেলেন নয়াগ্রামের মুমূর্ষু রোগী 

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ মে:
গ্রীষ্মকালীন রক্ত সংকটের ফলে বুধবার সন্ধ্যায় সমস্যায় পড়েন নয়াগ্রাম মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন নয়াগ্রাম ব্লকের ফুলদহ গ্রামের ৭২ বছরের মেনকা পাত্রের পরিজনেরা। রোগিনীর চিকিৎসার জন্য ‘এ’ পজেটিভ রক্ত ব্লাড ব্যাঙ্কে না থাকায় তাঁরা দ্বারিকাপল্লী কেএস শিক্ষায়তনে প্রধান শিক্ষক বিপ্লব দে মারফত বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া গুলিতে বিষয়টি ছড়িয়ে দেন। পোস্টগুলি অনেকে শেয়ার করেন। যা দেখে নয়াগ্রাম ব্লকের বাসিন্দা যুবক অর্পণ পানিয়া বৃহস্পতিবার সকালে ডোনারের ব্যবস্থা করেন। সেইমতো নয়াগ্রাম ব্লাড সেন্টারে গিয়ে রক্তদান করেন খড়িকার যুবক কল্যাণ জানা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *