বেলদায় লরির পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা, আহত চালক 

আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ ডিসেম্বর: দাঁড়িয়ে থাকা এক লরির পেছনে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারায় আহত হয়েছে পিকআপ ভ্যানের চালক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বেলদা খাকুড়দাগামী রাজ্য সড়কের আজদা মোড় এলাকায়।

ঘটনায় জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর বেলদা থেকে
খাকুড়দাগামী একটি পিকআপ ভ্যান বেলদা- খাকুড়দা রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এর ফলে পিকআপ ভ্যানের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হয় গাড়ির চালক। স্থানীয়রা দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসে। খবর যায় বেলদা থানায়। ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানা ও জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ। এরপর কাটিং মেশিন ও গ্যাস কাটারের সাহায্যে  চালককে বের করার চেষ্টা করা হয়। গাড়ির সামনের বেঁকে যাওয়া অংশে দড়ি বেঁধে টেনে ওই অংশ ভেঙ্গে আহত চালককে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে স্থানীয় বেলদা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *