৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু লরির চালকের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ ফেব্রুয়ারি: ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াভয় পথদুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হল লরির চালকের। গুরুতর জখম আরো এক।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগর থেকে আলু বোঝাই করে শান্তিপুরের দিকে আসছিল একটি ছয় চাকার লরি। শান্তিপুর- পাঁচপোতা ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ছয় চাকার লরিটি সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় লরির চালকের। এছাড়াও লরিটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। জানা যায়, মৃত লরির চালকের নাম রাজেন দাস। বয়স আনুমানিক ২৯ বছর। বাড়ি শান্তিপুরের রামনগর তেলিপাড়া এলাকায়।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত
লরিটিকে উদ্ধার করে। যদিও সাতসকালে কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *