পুরুলিয়ার খনি এলাকায় পানীয় জলের সংকট তীব্র, ক্ষুব্ধ গ্রামবাসীদের পথ অবরোধ

সাথী দাস, পুরুলিয়া, ৬ মে: পুরুলিয়ার খনি এলাকায় পানীয় জলের সংকট তীব্র আকার নিয়েছে। অসহায় গ্রামবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পথ অবরোধ করছেন। নিতুরিয়ার বেণীপুর গ্রামের বাসিন্দারা সরবড়ি থেকে পাঞ্চেত যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, জলের সংকট প্রশাসনের নজরে থেকেও ভ্রুক্ষেপ নেই। পানীয় জলের সমস্যা, জলাশয় শুকিয়ে গিয়ে নিত্য ব্যবহারের জলের সমস্যা আরও বেড়ে গেছে। নলকূপ অকেজো হয়ে গেছে।

পথ অবরোধের খবর পেয়ে নিতুরিয়া ব্লকের জয়েন্ট বিডিও সহ অন্যান্য কর্মী ও পুলিশ গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। পৌঁছান মহকুমাশাসকও। সমস্যার সাময়িক সমাধানের আশ্বাস দেন তাঁরা।

প্রসঙ্গত, চার দিন আগে পানীয় জল সহ বিভিন্ন দাবিতে নিতুরিয়ায় রাজ্য সড়ক অবরোধ করেছিলেন স্থানীয় রঘুডি গ্রামের বাসিন্দারা। ওই ব্লকের বিভিন্ন জলাশয় শুকিয়ে গিয়েছে। সমস্যায় পড়েছেন স্থানীয়রা। বিষয়টি ব্লক প্রশাসন স্বীকার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *