শালবনি ব্লকে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার কর্মসূচি

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকে দুয়ারে সরকার কর্মসূচি চলছে। প্রশাসনের উদ্যোগে বুধবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয় শালবনি ব্লকে। সাধারণ মানুষকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনিক কর্মীদের পাশাপাশি কর্মসূচি রূপায়নে সহায়তা শিবিরের আয়োজন করে শালবনি ব্লক কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস। শালবনির রামেশ্বরপুর এমএসকে স্কুলে এদিন দুয়ারে সরকার কর্মসূচি নেওয়া হয়েছিল। শালবনি ব্লক কিসান খেতমজুর তৃণমূল কংগ্রেসের নেতা সনৎ মাহাতোর নেতৃত্বে পঞ্চাশ জন তৃণমূল কর্মী এদিন দুয়ারের সরকার কর্মসূচিতে সাধারণ মানুষকে সহায়তা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *