বলরামপুরে তৃণমূলে ভাঙন, সদলবলে বিজেপিতে যোগ জেলা সম্পাদকের

সাথী দাস, পুরুলিয়া, ৪ মার্চ: বিধানসভা নির্বাচনের মুখে ফের তৃণমূল থেকে বিজেপিতে যোগ জেলা  সম্পাদক সহ তিন শতাধিক তৃণমূল কর্মীর। এদিন তৃণমূলের জেলা সম্পাদক সুভাষ মাঝি সহ বলরামপুর বিধানসভা এলাকার বলরামপুর, ঘাটবেড়া এবং দড়দা অঞ্চল থেকে প্রায় তিন শতাধিক তৃণমূল কর্মী যোগদান করলেন বিজেপিতে। আজ পুরুলিয়া শহরের দুলমি-নডিহা জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান পর্ব হয়। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। এদিনের এই যোগদানের ফলে বলরামপুর এলাকায় বিজেপির যথেষ্ট শক্তিবৃদ্ধি হল বলে দাবি জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর। দলে থেকে কাজ করতে সমস্যা হচ্ছিল বলে অভিযোগ করেন এদিন পদ্ম শিবিরে যোগ দেওয়া সুভাষ মাঝি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *