দায়িত্ব পেয়েই করোনা সংক্রমণ ঠেকাতে তৎপর পুরুলিয়ার জেলাশাসক

সাথী দাস, পুরুলিয়া, ৭ মে: অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে করোনা সংক্রমণ ঠেকাতে অভিযান শুরু করলেন জেলা প্রশাসক রাহুল মজুমদার। আজ পুরুলিয়ার বড় হাটে করোনা প্রতিরোধে নতুন নির্দেশিকা সাধারণ মানুষকে জানাতে এবং তা রূপায়ণের জন্য এই অভিযান করেন তিনি। তাঁর নজরে আসে শিথিলতা। কেউ ঠিকমতো মাস্ক পরেনি তো কেউ কেউ শারীরিক দূরত্ব মানছে না। আর এতেই ক্ষুব্ধ জেলার প্রশাসনিক প্রধান। দোকানদার ও বিক্রেতাদের করোনার বিধি মেনে চলার জন্য।

দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে পথে নামলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার। গত ৫ তারিখ রাজ্য প্রশাসনের এক নির্দেশ জারি করে। সেই নির্দেশে দ্বিতীয়বারের জন্য জেলাশাসকের দায়িত্ব দেওয়া হয় রাহুল মজুমদারকে। গতকাল বিকেলে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। আজ সকালে পুরুলিয়া শহরের বড় হাট পরিদর্শন করেন এবং বেশ কিছু নির্দেশ দেন পুরুলিয়া পৌরসভার প্রতিনিধিদের। সংক্রমণ যাতে না ছড়াতে পারে তার জন্য হাটের আয়তন বাড়াতে নির্দেশ দেন। পরে তিনি পুরুলিয়া সুপার স্পেসিলিটি হাসপাতালেও যান।

প্রসঙ্গত, প্রথম পর্যায়ে নিপুনতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করেছিলেন তিনি। করোনার দ্বিতীয় ঢেউ পুরুলিয়া জেলাতেও আছড়ে পড়ছে। এই অবস্থায় তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাফল্য পাওয়া যাবে বলেই নবান্নর আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *