বহরমপুরে খাদি মেলার সূচনা করলেন জেলা শাসক

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩০ জানুয়ারি: মুর্শিদাবাদের খাদি বস্ত্র শিল্প এগিয়ে নিয়ে যেতে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বিশেষ নজর দিতে বলেছেন। সেই বস্ত্র শিল্পের চাহিদা বাড়াতে জোনাল লেবেল খাদি মেলা ২০২২ এর উদ্বোধন হলো বহরমপুরে।

শনিবার বিকেলে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে এই মেলার উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই মেলায় খাদির ষ্টল দেওয়া হয়েছে। এই মেলায় মোট ১২৫ টি ষ্টল রয়েছে। আগামী ১৩ ই ফেব্রুয়ারী পর্যন্ত এই মেলা চলবে। মেলায় খাদি, সিল্ক সহ নানা দ্রব্যের দোকান রয়েছে। এবার প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার বেচাকেনা হতে পারে বলে আশা খাদি কর্তা ও জেলাশাসকের। এই মেলায় মুর্শিদাবাদ জেলা সহ আরও ৯ টি জেলার খাদির দোকানদারেরা দোকান দিয়েছেন।

উল্লেখ্য গত দুবছর কভিডের কারণে খাদি বস্ত্র শিল্পের বাজার কিছটা কমেছে ফলে কুটির শিল্পে আর্থিক অনটন। সেই সমস্যা কাটিয়ে খাদি বস্ত্র শিল্পের চাহিদা বাড়াতে এই মেলা নতুন দিশা দেখাবে বলে আশা করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *