জলপাইগুড়ির মোহিত নগরে উড়ালপুলের দুই পাশের সার্ভিস রোডের বেহাল দশা, আন্দোলন সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের সদস্যদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ এপ্রিল: জলপাইগুড়ির মোহিত নগরে জাতীয় সড়কের উড়ালপুলের দুই পাশের সার্ভিস রোড বেহাল দশা বলে অভিযোগ স্থানীয়দের। বিপাকে টোটো চালকরা। বার বার সমস্যা সমাধানের দাবি উঠলেও কাজের কাজ কিছুই হয়নি। সোমবার বাধ্য হয়ে সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের সদস্যরা টোটো নিয়ে আন্দোলনে নামলেন। এ দিন রাস্তা অবরোধের মধ্য দিয়ে সার্ভিস রোড সংস্কারের দাবি তুললেন তারা। বেশ কিছুক্ষণ অবরোধের জেরে সমস্যায় পড়েন পথ চলতি সাধারণ মানুষ। ঘটনাস্থলে পৌঁছয় ট্র‍্যাফিক পুলিশ ও কোতোয়ালি থানার পুলিশ।

সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের সম্পাদক শুভাশিস সরকার বলেন, “জাতীয় সড়ক হলেও সার্ভিস রোড হয়নি। একটি সার্ভিস রোডের অর্ধেক কাজ করে ফেলে রাস্তা হয়েছে। আরেকটা রোডের অবস্থার বেহাল দশা, খানাখন্দে ভরা। প্রশাসন এসেছে, সাত দিনের মধ্যে রাস্তা সংস্কার না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *