সাথী দাস, পুরুলিয়া, ১৬ এপ্রিল: কাল পুরুলিয়ায় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য আসছেন। গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে থাকবেন উচ্চ পদস্থ আধিকারিক ও পুরুলিয়া সহ বিভিন্ন জেলার পুলিশ সুপাররা। রাজ্যের জঙ্গলমহল এলাকায় মাও নাশকতা নিয়ে গোয়েন্দাদের রিপোর্টের ভিত্তিতে সতর্ক থাকতে উদ্যোগী হল পুলিশ। মাও নাশকতা রুখতে পুলিশের কৌশল তৈরিতে ডিজি আসছেন বলে সূত্রের খবর। আজ দুপুরে একই বিষয়ে মেদিনীপুর পুলিশ লাইনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। পরে ঝাড়গ্রামে বৈঠক করে বেলপাহাড়িতে পরিদর্শনে যান এই পুলিশ কর্তা।

