ভেষজ আবীর, রঙের চাহিদা বাড়ছে, শান্তিপুরে মেয়েদের কর্মসংস্থানও হচ্ছে তাতে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ মার্চ: দোলের দিন বসন্তের রঙে রঙীন হতে আম বাঙালী প্রস্তুত৷ শান্তিপুর সহ বাংলার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে বসন্ত উৎসব৷ বসন্ত উৎসব মানেই রঙ আর আবীরের খেলা, যা আদতে শরীরের সাথে আষ্টেপৃষ্ঠে লেগে থাকে৷ তাই রঙ, আবীর খেলা নিয়ে চিকিৎসকরা কেমিক্যাল যুক্ত রঙ ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।

চিকিৎসকদের পরামর্শ মাথায় নিয়ে শান্তিপুরের মঞ্জুরি মহিলা স্বনির্ভর গ্রুপের মেয়েরা বানিয়ে ফেলেছেন ভেষজ আবীর এবং রঙ৷ এছাড়া সাবান, ফেস ওয়াশ, বডি ওয়েল বানাচ্ছেন সম্পূর্ন প্রাকৃতিক উপায়ে৷ ফলে প্রাকৃতিক উপায়ে বানানো ঐ আবীর, তেল সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে বেশ কিছু মহিলা স্বনির্ভর হচ্ছে বলেও জানা গেছে৷

মঞ্জুরি সংস্থার পক্ষে শিক্ষিকা সুনীতা মুখার্জি এবং শম্পা রায় জানিয়েছেন যে, ফুল, পাতা সহ বিভিন্ন প্রাকতিক উপাদানের সাহায্যে তারা আবীর বানাচ্ছেন৷ ফলে ঐ আবীর ব্যবহার করলে নাকি স্ক্রিনের কোনও সমস্যা হবে না৷ সুনিতাদেবী, সম্পাদেবীরা বসন্ত উৎসবের উদ্যোক্তাদের কাছে ভেষজ আবীর ব্যবহার করার আবেদনও জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *