বিজেপি ছাড়ার সিদ্ধান্ত রানাঘাট দক্ষিণ জেলার “ল” সেলের সভাপতি আইনজীবী শম্ভু অধিকারীর

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ জুন:
বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে বিজেপিতে যে ভাঙ্গন শুরু হয়েছে সোমবারও তা অব্যাহত রইল। এবার বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিলেন বিজেপির রানাঘাট দক্ষিণ জেলার “ল” সেলের সভাপতি আইনজীবী শম্ভু অধিকারী। সোমবার এই পদ থেকে অব্যাহতি চেয়ে রানাঘাট দক্ষিণ জেলার সভাপতি অশোক চক্রবর্তী সহ রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *