রাজেন রায়, কলকাতা, ১৬ নভেম্বর: দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ কোটির বেশি মানুষকে বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে। ১০ কোটির বেশি মানুষ বিনামূল্যে রেশন পাবেন।
মুখ্যমন্ত্রী বলেন, অনেক মানুষ ডিলারশিপ নিতে চায়। কিন্তু টাকার জন্য নিতে পারে না তাই এক লক্ষ থেকে ৫০ হাজার টাকায় এবার থেকে ডিলারশিপ পাওয়া যাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দুয়ারে রেশন প্রকল্পে কমিশন ডিলারদের। ডিলারদের কুইন্টাল প্রতি কমিশন বৃদ্ধি করা হবে। ডিলাররা নিজের গাড়িতে রেশন পৌঁছলে এক লক্ষ টাকা করে দেওয়া হবে। ৫০০ মিটার পর পর গাড়ি দাঁড়াবে। গাড়ি থেকে রেশন নিতে হবে। আগে থেকে মানুষদের জানিয়ে দিতে হবে। দুজন কর্মীর অর্ধেক মাইনে দেবে রাজ্য। আগামীদিন রেশন দোকান অনেক বাড়বে আশা রাখছি।
আজ থেকে ঘরে ঘরে পৌঁছে যাবে রেশন। নির্বাচনী প্রতিশ্রুতি মত মঙ্গলবার থেকে রাজ্যে চালু হয়ে যাচ্ছে দুয়ারে রেশন প্রকল্প। রেশন ডিলারদের নিজের এলাকায় ভৌগলিক অবস্থান ছাড়াও কত সংখ্যক উপভোক্তা রয়েছেন সেটি ছকে ফেলতে হয়েছে। তারপর দুজন কর্মীকে নিয়ে ভাড়া গাড়িতে করে উপভোক্তাদের গাড়িতে রেশন পৌঁছে দেবেন ডিলাররা। গাইডলাইনে বলা হয়েছে যে, প্রত্যেকটি এলাকাকে একাধিক ক্লাস্টারে ভাগ করতে হবে। একইসঙ্গে প্রতিটি ক্লাস্টারে খাদ্যশস্য বিতরণের জন্য প্রত্যেক সপ্তাহে একটি দিন ধার্য করতে হবে। প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার প্রকল্পের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ করা হবে। শনিবার রেশন দোকান থেকে খাদ্যশস্য বিতরণ করা হবে।
উপভোক্তাদের প্রাপ্য পরিমাণ অনুযায়ী তাদের ইপজ যন্ত্রের মাধ্যমে যথাযথ ভাবে বায়োমেট্রিক হওয়ার পরেই রেশনের খাদ্যদ্রব্য বিতরণ করতে হবে। গ্রাহকদের সমস্ত খাদ্যশস্য একবার দিতে হবে।
তবে রেশন সরবরাহের দিন কোনও গ্রাহক যদি বাড়িতে উপস্থিত না থাকেন সেক্ষেত্রে রেশন দোকান যেদিন খোলা থাকবে সেদিন তিনি সেখান থেকে গিয়ে রেশন তুলতে পারবেন। খাদ্য দপ্তরের তরফে চালু করা হয়েছে একটি ফোন নাম্বার। নম্বরটি হল ৯৯০৩০৫৫৫০৫। অভিযোগ থাকলে জানাতে পারবেন রেশন গ্রাহকরা।

