রাজেন রায়, কলকাতা, ১ মে: করোনা ভাইরাসের আক্রমণ আরও ভয়ঙ্কর হচ্ছে রাজ্যে। এবার দৈনিক মৃত্যু ১০০ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১৭ হাজার ৫১২ জন নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১০৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪, ৩৭৪ জন। এ নিয়ে সুস্থতার হার হ্রাস পেয়ে দাঁড়াল ৮৪.৮৬ শতাংশ। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৮ লক্ষ ২৮ হাজার ৩৬৬ জন।
রাজ্যে করোনা সংক্রমণে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১১ হাজার ৪৪৭ জনের। করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের ৭ লক্ষ ১৭ হজার ৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫৬ হাজার ২৯৭ জনের। এর মধ্যে ৮.০৬ শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে।
শনিবারও কলকাতার চেয়ে উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ বেশি। একদিনে এই জেলায় সংক্রমিত হয়েছেন মোট ৩৯৩৪ জন। উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২৬ জনের।কলকাতায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৮৮৫ জন। শনিবার কলকাতায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১৯ জনের। সংক্রমণ সবচেয়ে কম উত্তরবঙ্গের দুই জেলা- কালিম্পং ও আলিপুরদুয়ারে। এই দুই জেলায় দৈনিক সংক্রমণ সংখ্যা যথাক্রমে ৫২ এবং ৫৪ জন।

