ইটাহারের মারনাই গ্রামে পানীয় জলের হাহাকার

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১২ এপ্রিল: ভোট আসে ভোট যায় কিন্তু সাধারণ মানুষের জলের সমস্যা থেকেই যায়, এমনি অভিযোগ ইটাহার থানার মারনাই অঞ্চলের মারনাই গ্রামের কয়েকশো সাধারণ মানুষের।

স্থানীয় বাসিন্দারা জানান, মারনাই অঞ্চলের দীর্ঘ দিনের জলের সমস্যা, বিশেষত চৈত্র মাসে আরো প্রকটভাবে দেখা দেয়। সরকারী কয়েকটি গভীর নলকূপ থাকলেও তা বিকল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, এমনকি পিএইচই দপ্তরের ট্যাপকল থাকলেও তা থেকে ঘোলা জল পড়ে, যা খাওয়ার যোগ্য নয়। বার বার জনপ্রতিনিধি ও প্রশাসনের নজরে পড়লেও কোনও ব্যাবস্থা নেই। তাই দীর্ঘদিন ধরে এলাকার, দুই একটি ধনী বাড়িতে যে গভীর নলকূপ রয়েছে সেখানে থেকেই আশেপাশের বাসিন্দারা পানীয় জল নেন। অনেকের মূল ভরসা এলাকার কৃষি জমিতে ব্যাবহার করা স্যালোমেশিনের জল।

নেতা কর্মীরা ভোটের প্রচারে ব্যাস্ত থাকলেও মারনাই গ্রামের বাসিন্দাদের দুর্দশার কোনও খোঁজ তাঁরা নেন না বলে অভিযোগ গ্রামের সাধারণ মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *