নির্বাচন দফতরে সিপিএমের প্রতিনিধিদল, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি

আমাদের ভারত, কলকাতা, ১১ ডিসেম্বর: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানাল সিপিএম। শনিবার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেবের নেতৃত্বে এক প্রতিনিধিদল এই দাবি জানাতে নির্বাচন দফতরে যায়।

পরে রবীনবাবু সাংবাদিকদের বলেন, “শাসক দল সভা-সমাবেশ করতে দিচ্ছে না, হোর্ডিং লাগাতে দিচ্ছে না। যে সব অফিসার এগুলোকে মদত দিচ্ছে, তাদের চিহ্ণিত করে ব্যবস্থা নেওয়া হোক। এ ছাড়াও, কলকাতা পুরসভা এবং পরে শিলিগুড়ি ও অন্যান্য পুরসভার ভোটে কার্যকরী ব্যবস্থা নেওয়া হোক।“

কমিশন কর্তাদের রবীনবাবু জানিয়েছেন, ২০১৮-তে কিছু পুরসভার মেয়াদ ফুরিয়েছে। এর পর ’২০-তে কিছু পুরসভার মেয়াদ ফুরিয়েছে। তার পর ’২১-এ। ক্রমানুযায়ী এই সব পুরসভার ভোট নেওয়ার দাবিও জানান রবীনবাবু। খেয়ালখুশি মত, শাসক দলের ইচ্ছেমত ভোট নিলে চলবে না। কমিশন যুক্তি দেখাচ্ছে করোনার জন্য এভাবে ভোট নেওয়া হচ্ছে। অথচ, আজই কলকাতায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে। তাহলে ওদের যুক্তির ভিত্তি কোথায়? আসল ব্যাপার হচ্ছে শাসক দলের মর্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *