সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ জুন: যুগলের আত্মহত্যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়া সদর থানার বেলবনি গ্ৰামে। আজ সকালে গ্ৰামেরই অদূরে নির্জন এলাকায় একটি গাছের ডালে দু’জনকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে গ্ৰামবাসীরা ঘটনাস্থলে হাজির হয়।হাজির হয় পুলিশও।পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
স্হানীয় সূত্রে জানাগেছে, বেলবনি গ্ৰামের কৃষানু পরামানিকের সঙ্গে পার্শ্ববর্তী ধবনী গ্ৰামের রিয়া লাই এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর এই ঘটনায় হতবাক সকলে। কি কারণে দু’জনেই একসঙ্গে আত্মহত্যা করলো তা কেউ বুঝে উঠতে পারেননি। অনুমান বাড়ির লোকজন এই সম্পর্ক মেনে না নেওয়ায় দু’জনের একসাথে আত্মহত্যার পথ বেছে নেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

