কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট:
গত কয়েক দিন টানা বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানা এলাকার জগাডাঙ্গা গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় এক দম্পতির। গতকাল রাতের বেলায় ভারি বৃষ্টির সময় বাড়িতেই ঘুমাচ্ছিল দুলাল পাল ও তার স্ত্রী সাধনা পাল। ভোর তিনটের সময় দেওয়াল ভেঙ্গে পড়ে। দেওয়াল ভাঙ্গার শব্দ শুনে ছুটে আসে পাশাপাশি বাড়ির লোকজন। তারা দেওয়াল সরিয়ে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর দেওয়া হয় গোয়ালতোড় থানার পুলিশকে। দুটি মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেদিনীপুর হাসপাতালে। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

