আমাদের ভারত, ১৮ মে: বিশ্ব হিন্দু পরিষদ (ভি এইচ পি) বাংলায় হিংসাপীড়িত হিন্দু সমাজকে সাহায্য, সহযোগিতা ও পুনর্বাসনের জন্য দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। ভি এইচ পি-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিলিন্দ পরাণ্ডে আজ বলেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর শুরু হওয়া হামলায় ১১ হাজারেরও বেশি হিন্দু গৃহহীন হয়েছেন এবং ৪০ হাজারেরও বেশি হিন্দু কোনও না কোনও ভাবে আক্রান্ত। ১৪২ জন মহিলা অমানবিক অত্যাচারের শিকার হয়েছেন। বহু মহিলার শ্লীলতাহানি হয়েছে। ৫,০০০টিরও বেশি বাড়ি-ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে। ৭টি স্থানে হয় হিন্দু বসতি ভেঙ্গে রাতারাতি সেখানে মসজিদ তৈরি করা হয়েছে অথবা জিহাদিরা সেই স্থান দখল করে নিয়েছে। বুলডোজার দিয়ে শুধু সুন্দরবনে ২০০টিরও বেশি বাড়ি-ঘর ধ্বংস করা হয়েছে।
মিলিন্দ পরাণ্ডের অভিযোগ, এই হামলার প্রধান লক্ষ্য ছিল তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত মানুষ। বিভিন্ন হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই তফসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ভুক্ত। বসতিগুলিতে হামলার ১,৬২৭টি ঘটনা হয়েছে। দুই হাজারেরও বেশি হিন্দু IDP (দেশের ভিতরে উদ্বাস্তু)-তে পরিণত হয়েছেন। যারা অসম, ওড়িশা এবং ঝাড়খণ্ডে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
পশ্চিমবঙ্গের হিংসাগ্রস্ত ভাই-বোনদের সহায়তার জন্য দেশবাসীকে উন্মুক্ত মন নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মিলিন্দ পারাণ্ডে। সেজন্য দু’টি ব্যাংক অ্যাকাউন্টের নম্বরও প্রকাশ করেছেন তিনি।
সরাসরি NEFT করে Vishva Hindu Parishad A/c No: 04072010017250 (নিউ দিল্লি) অথবা Bharat Kalyan Pratisthan A/c No.: 04072010019960 (নিউ দিল্লি)-তে নিজের অনুদান পাঠানো যেতে পারে। ব্যাঙ্ক চেকের মাধ্যমেও অনুদান পাঠানো যেতে পারে। দান পাঠানোর পর দাতা নিজের নাম, ঠিকানা, টেলিফোন নম্বর, ট্রানজাকশান রেফারেন্স নম্বর kotishwar.sharma@gmail.com কে জানানোর অনুরোধ করেছেন।
তিনি বলেছেন, এই ভয়াবহ হিংসা ১৯৪৬ সালের জিন্না মুসলিম লিগ দ্বারা আয়োজিত ডাইরেক্ট একশনের অন্তর্গত ভয়াবহ কলকাতা হত্যাকাণ্ড এবং নোয়াখালি হত্যাকাণ্ডের স্মরণ করিয়ে দিচ্ছে। ১৯৪৭ সালে ভারত বিভাজনের হিংস্র নরসংহারের কথাও স্মরণ করিয়ে দিয়েছে। পশ্চিম বাংলার মহামান্য রাজ্যপাল পীড়িতদের দুর্ভোগ শোনার সময়, রুদ্ধ কণ্ঠে বলেছেন, আমার রাজ্যের মানুষকে প্রাণ বাঁচাতে ধৰ্ম পরিবর্তন করতে হচ্ছে। যা থেকে পরিস্থিতির ভয়াবহতা অনুমান করা যায়। এমনকী, তিনি এ পর্যন্ত বলেছেন যে হিন্দুদের কাছে বাংলা আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় তফসিলি জাতি কমিশন, জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় শিশু সুরক্ষা কমিশনের মতো কয়েকটি সাংবিধানিক সংস্থাও এই রাজ্যে সংঘটিত নৃশংসতা রোধ করার দাবি জানিয়েছে।
মিলিন্দ পরাণ্ডের আহ্বান জানিয়েছেন, দেশ ও ধর্ম রক্ষার জন্য লড়াই করে যাচ্ছেন এমন হিন্দু সমাজের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করার জন্য তৎপর থাকা সমগ্র দেশের দায়িত্ব। ৬০ কিলোমিটার লম্বা এবং ২২ কিলোমিটার চওড়া শিলিগুড়ি কোররিডর (চেকন’স নেক) পশ্চিম বাংলার ভিতরে আছে, যেটাকে কেটে দিয়ে ভারতের মুখ্য ভূমি থেকে পূর্বোত্তর সপ্ত-ভগিনী-এক-ভ্রাতা রাজ্যগুলিকে সার্বকালিক ভাবে আলাদা করে দিয়ে কব্জা করে নেওয়ার দুষ্টচক্র আমাদের প্রতিবেশি শত্রু দেশগুলো অনেক দশক ধরে করেই যাচ্ছে। পশ্চিম বাংলায় হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ না থাকলে তাঁরা সফল হয়ে যাবে।
গৃহহীন হিন্দুদের বসবাসের ব্যবস্থা করা, তাদের লুণ্ঠিত বাড়িঘর তৈরি ও পুনর্বাসন, অনাথ শিশুদেরকে ভরণপোষণ, আহতদের চিকিৎসা, হিন্দুদের বিরুদ্ধে করা মিথ্যা মামলার বিরুদ্ধে লড়াই, ভাঙ্গচুর করে দেওয়া ব্যবসা শুরু, ভাঙ্গা মন্দির পুনর্নির্মাণ, আত্মত্যাগকারী হিন্দু নির্ভরশীলদের সহায়তা, হিন্দু সমাজের প্রতিরোধ শক্তি তৈরি করে তোলা ইত্যাদির মতো আরও অনেক কাজ রয়েছে এই দুর্যোগ পরিস্থিতিতে। এই পীড়িত হিন্দুরা করোনা মহামারির সঙ্গেও লড়াই করছে। করোনা পীড়িতদের সেবা করতে আমরা সকলেই সমস্ত শক্তি দিয়ে ময়দানে আছি; এই বিপর্যয় থেকেও বাংলাকে বাঁচাতে হবে।
তাই, ভি এইচ পি-র অনুরোধ, মুক্তহস্তে বাংলার হিন্দু সমাজকে আমরা সবাই সহায়তা করি। যাতে তারা বুঝতে পারে যে পুরো দেশের হিন্দু সমাজ তাঁহাদের সাথে দৃঢ় ভাবে দাঁড়িয়ে আছে।
আর্থিক সহায়তার জন্য ব্যাংক অ্যাকাউন্টের তথ্য-
(1) Vishva Hindu Parishad•
A/c no: 04072010017250
Bank: Punjab National Bank
Branch: Basant Lok, New Delhi
IFSC code: PUNB 0040710
PAN: AAATV0222D
• 80 G Not available
(2) Bharat Kalyan Pratisthan**
A/c No.: 04072010019960
Bank: Punjab National Bank
Branch: Basantlok, New Delhi
IFSC Code: PUNB 0040710
PAN: AAATB 0428P
**80 G AVAILABLE
জারিকর্তা –
বিনোদ বনসল
রাষ্ট্রীয় মুখপাত্র, বিশ্ব হিন্দু পরিষদ
@vinod_bansal

