“বাংলা নববর্ষের দিন থেকেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী চলে যাওয়ার কাউন্টডাউন শুরু হবে”, কল্যাণীতে বললেন প্রধানমন্ত্রী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ এপ্রিল:
আগামী পয়লা বৈশাখ বাংলা নববর্ষের দিন থেকেই এ রাজ্যের মুখ্যমন্ত্রীর চলে যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে যাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। নদীয়ার কল্যাণীতে আজ এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কাটমানি এবং তোলাবাজিতে অভ্যস্ত তৃণমূল সরকারের পতন নিশ্চিত। বিজেপি ক্ষমতায় এলে কল্যাণীকে মেট্রোরেলের সাথে যুক্ত করা হবে। শুধু তাই নয়, এইমসের পাশাপাশি কল্যাণী শিল্পাঞ্চলের পুনর্বিকাশ ঘটানো হবে। তিনি বলেন, সারা দেশজুড়ে পানীয় জলের অভাব থেকে মানুষকে মুক্ত করতে প্রতি ঘরে ঘরে জল দেবার কর্মসূচি চলছে।

এ রাজ্যেও যাতে কোনও রকম কাটমানি বা তোলাবাজি ছাড়া মহিলারা যাতে সুযোগ পান সেজন্য তাদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। তিনি অভিযোগ করেন, পরাজয়ের ভয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনও পৌরসভার নির্বাচন করেননি। তপশিলি জাতি এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। গোটা রাজ্যেটাকে তিনি পিছিয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *