পবিত্র ঈদ উপলক্ষ্যে মেদিনীপুরে বস্ত্র বিতরণ করলেন কাউন্সিলর

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ এপ্রিল: মেদিনীপুর পৌরসভার ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরার উদ্যোগে ইফতার মজলিস ও বস্ত্র বিতরণ কর্মসূচি নেওয়া হয় শহরের জুগনুতলা ঈদগাহ মাঠে। ওয়ার্ডের ধর্মপ্রাণ দরিদ্র মুসলিম মানুষদের শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।

কাউন্সিলর বলেন, ওয়ার্ডের প্রতিটি এলাকায় ঈদ উপলক্ষ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণের প্রধান লক্ষ্য এই ওয়ার্ডের বাসিন্দা সহ সব ধর্মের মানুষজন জেলাবাসী এই পবিত্র ঈদ উপলক্ষ্যে আনন্দে মেতে উঠুক। কাউন্সিলর মৌসুমী হাজরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, রাজ্য সম্পাদক প্রদুৎ ঘোষ, শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সহ অন্যান্যরা। আজ প্রায় ৭০০ জন মানুষকে বস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *