অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১ জুন: ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সমস্ত পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও সদস্যদের করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো চলছে জেলার প্রতিটি ব্লকে জন প্রতিনিধিদের ভ্যাকসিন দেওয়ার কাজ। মঙ্গলবার জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো বিনপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য সমস্ত সদস্য ও বিনপুর ২ নম্বর ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ সমস্ত কর্মীদের করোনার ভ্যাকসিন দেওয়া হয়।
এদিন ভ্যাকসিন নেওয়ার পর বিনপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা বলেন, আমরা আজ ব্লকের সমস্ত জন প্রতিনিধিরা করোনা ভ্যাকসিন নিলাম।

