আমাদের ভারত, নদিয়া, ১৩ জানুয়ারি: নদিয়ার কৃষ্ণনগরে এসে পৌছালো কোভিশিল্ড।গতকাল কলকাতার বাগবাজার থেকে কৃষ্ণনগর সদর হাসপাতালে এসে পৌছাল বহু প্রতীক্ষিত করোনার ভ্যাকসিন। প্রাথমিকভাবে জানাগেছে, জেলার প্রথম টিকা করণ শুরু হবে স্বাস্থ্যকর্মীদের দিয়ে। জেলায় স্বাস্থ্য কর্মীদের জন্য ৩৪,৫০০ ভ্যাকসিন নিয়ে আসা হয়েছে। যা আগামী ১৬ তারিখ থেকে দেওয়া শুরু হবে।

নদীয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অপরেশ বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ১৬ জানুয়ারি আমরা এই টিকাকরণ শুরু করব। প্রথমে স্বাস্থ্যকর্মীদের এই টিকা দেওয়া হবে পরে সরকারি বিভিন্ন আধিকারিকদের এবং ব্লকে ব্লকে এই টিকা দেওয়ার কাজ শুরু হবে।


