পুরুলিয়ায় ঘুরে দাঁড়াতে উদ্যোগী কংগ্রেস, ‘ভারত ছাড়ো’ আন্দোলন পালন

সাথী দাস, পুরুলিয়া, ৯ আগষ্ট: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পুরুলিয়া জেলায় ঘুরে দাঁড়াতে উদ্যোগী হলো কংগ্রেস l আজ ‘ভারত ছাড়ো আন্দোলনের’ ঐতিহাসিক দিনটি পালন করে কর্মীদের মনবল ফিরিয়ে আনার উদ্যোগ নিতে দেখা গেলোl

সম্প্রতি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের একমাত্র বিধায়ক তথা জেলা সভাপতি নেপাল মাহাতো পরাজিত হনl এর জেরে দলের কর্মীদের মনোবল তলানিতে ঠেকেছেl এছাড়া পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতেও ক্ষমতায় নেই তাঁরাl এই পরিস্থতিতে থেকে কার্যত দেওয়ালে পিঠ ঠেকেছে জাতীয় এই দলটিরl

এই জায়গায় দলের শুধু অস্তিত্ব টিকিয়ে রাখাই নয়, আগামী দিনের নির্বাচনে লড়াইয়ের জায়গা তৈরি করতে উদ্যোগ নিয়েছে পুরুলিয়া জেলা কংগ্রেসl জেলার সংগঠনকে ঢেলে সাজিয়ে যুব শক্তিকে প্রাধান্য দিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে পুরুলিয়া জেলা কংগ্রেসl এই কথা কার্যত স্বীকার করে নেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোl তিনি বলেন, “সংগঠন বাড়িয়ে তাঁদের উৎসাহ দিয়ে মূলত নবীন প্রজন্মের কাছে কংগ্রেসের দেশের প্রতি আত্মত্যাগের কথা জানাতে উদ্যোগী হয়েছি। আমাদের বিশ্বাস জাতীয় রাজনীতিতে কংগ্রেসই প্রধান শক্তি তা ফের প্রমাণ পাওয়া যাবে।”

আজ দলের কর্মসূচি ক্যালেন্ডার থেকে বেছে নিয়ে উদযাপন করল পুরুলিয়া জেলা কংগ্রেসl পুরুলিয়া শহরে সাহেব বাঁধের পাশে জেলা কার্যালয়ে দিনটি আনুষ্ঠানিক ভাবে পালন করল তাঁরাl পুরুলিয়া শহর কংগ্রেসের ব্যবস্থাপনায় দলীয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের সংগঠক ও কর্মীরাl শহর কংগ্রেসের সভাপতি প্রদীপ চৌধুরী বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার আর রাজ্যে তৃণমূল সরকারের নীতি মানুষকে সমস্যায় ফেলে দিয়েছে। মানুষ এখন বিকল্প দল হিসেবে জাতীয় কংগ্রেসকেই চাইছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *