সাথী দাস, পুরুলিয়া, ১৫ মে: সদলবলে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের ব্লক সভাপতি। তৃণমূল কংগ্রেসের বিশাল সাফল্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে উন্নয়নের কাজ করতে দল ছাড়লেন আড়ষার ব্লক কংগ্রেসের সভাপতি জিতেন কুমার মাহাতো।

তিনি ছাড়াও আড়ষা পঞ্চায়েতের প্রধান এবং একজন সদস্য এবং ওই ব্লকের কংগ্রেসের সাংগঠনিক নেতারাও আজ তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি গুরুপদ টুডু জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি। ছিলেন জেলা তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। আজই সদ্য দলে যোগ দেওয়া জিতেন কুমার মাহাতোকে জেলা সাধারণের পদ দেওয়ার কথা ঘোষণা করেন তৃণমূল সভাপতি।

