নারায়ণগড়ের ঠাকুরচক বাজার থেকে খালিনা পর্যন্ত দীর্ঘ রাস্তার অবস্থা বেহাল, ঝুঁকিপূর্ণ ভাবে করতে হচ্ছে যাতায়াত, ক্ষুব্ধ বাসিন্দারা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ মার্চ: সামান্য এক পশলা বৃষ্টিতে জল জমে রাস্তাটির অবস্থা তৈরি হয়েছে ছোট জলাশয় বা ডোবা। আর এই বিপদজনক রাস্তার ওপর দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটি, অথচ ভ্রুক্ষেপ নেই প্রশাসনের বলে অভিযোগ এলাকাবাসীদের। বিপদজনক ঝুঁকিবহুল রাস্তার এই চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ১২ নম্বর তুতরাঙ্গা অঞ্চলের ঠাকুরচক বাজার থেকে খালিনা পর্যন্ত দীর্ঘ এই রাস্তার।

প্রসঙ্গত, বেলদা- কাঁথি রাজ্য সড়কের ৫৬ কিলোমিটার রাস্তা ৯২ কোটি টাকা ব্যায়ে নির্মাণ কাজ শুরু হওয়ার উদ্যোগ গ্রহণ করা হলেও এখনো পর্যন্ত তার কাজ শুরু হয়নি। এই রাস্তা গত বছর ডিসেম্বর মাস থেকে নতুন করে সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে মেদিনীপুরের এক প্রশাসনিক সভা থেকে এই রাস্তাটির সম্প্রসারণ ও সংস্কারের জন্য ভার্চুয়ালি শীলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে রাজ্যের বিভিন্ন বেহাল রাস্তাগুলিকে সংস্কার করার জন্য প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য বাজেটে।

বেলদা- কাঁথি রাজ্য সড়কের সঙ্গে বেহাল হয়ে পড়েছে একাধিক গ্রামীন সড়ক গুলি। তেমনি এক দীর্ঘদিনের বেহাল রাস্তা হল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ১২ নম্বর তুতরাঙ্গা অঞ্চলের ঠাকুরচক বাজার থেকে খালিনা পর্যন্ত দীর্ঘ এই রাস্তা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই রাস্তার কাজ শুরু হয় কিনা এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *