বৃষ্টির জেরে জলপাইগুড়ির গড়ালবাড়ি এলাকায় বাঁশের সাঁকো ভেঙ্গে দুই গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩০ জুন: বৃষ্টির জেরে বাঁশের সাঁকো ভেঙ্গে দুই গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হল জলপাইগুড়ির গড়ালবাড়ি এলাকায়। এছাড়া এলাকার নাউয়া পাড়ায় কালভার্ট ভেঙ্গে গিয়েছে।

স্থানীয়দের দাবি, গড়ালবাড়ি এলাকায় ছোট ব্রিজ তৈরির কাজ হচ্ছে। বৃষ্টির জেরে নির্মীয়মান ব্রিজের কাজ বন্ধ। এদিকে যে বাঁশের সাঁকো ছিল সেটি ভেঙ্গে গিয়েছে। এর জেরে বিপাকে পড়েছেন দুই গ্রামের প্রায় আট থেকে দশ হাজার বাসিন্দা। হাই স্কুলের সামনে রাস্তা দিয়ে যাতায়াত করার ব্যবস্থা ও নাউয়া পাড়া কালভার্টের সমস্যা মেটাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি তুললো গ্রামবাসীরা।

একদিকে শোভারহাট অন্যদিকে কোনপাকড়ি গ্রাম। মূল রাস্তায় যোগাযোগের বাঁশের সাঁকো ভেঙ্গে যাওয়ায় সমস্যায় পড়েছেন সকলে। অবশেষে গ্রামবাসীরা সাঁকো তৈরির কাজে হাত লাগালেন৷ গ্রামবাসী আনারুল হক বলেন, আমরা খুবই সমস্যায় পড়েছি। যোগাযোগের কোনো রাস্তা নেই। বাঁশের সাঁকো ভেঙ্গে গিয়েছে। কেউ কোনো সাহায্য করছে না। আমরা নিজেরাই সাঁকো তৈরির কাজে হাত লাগিয়েছি।”

এদিকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় উপপ্রধান শাহাজাহান আলম। তিনি বলেন, সাঁকো নেই যোগাযোগ ব্যবস্থা বন্ধ। স্কুলে যেতে পাচ্ছেন না পড়ুয়ারা। পরীক্ষা বন্ধ রাখা হয়েছে স্কুলে।”

অন্যদিকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূরজাহান বেগন বলেন, “গ্রামবাসীরা সমস্যায় পড়েছেন। একটি কালভার্ট ভেঙ্গে গিয়েছে৷ সাঁকো ভেঙ্গে গিয়েছে। এলাকায় জরুরি ভিত্তিতে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *