মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীজির জন্মদিবস পালন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ অক্টোবর: আজ ২রা অক্টোবর শনিবার মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অহিংসার প্রতীক মহাত্মা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। মোহনদাস করমচাঁদ গান্ধী ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। বিশ্বজুড়ে এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

আজ সারা দেশের সাথে মেদিনীপুর শহরে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মদিবস উদযাপন করেছে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস। শনিবার সকালে শহরের তৃণমূল নেতা কর্মীরা মিছিল করে গান্ধী মূর্তির সামনে এসে তাঁর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। গান্ধী জন্ম জয়ন্তী পালন কর্মসূচিতে ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, সমাজসেবী গোপাল সাহা, বিশ্বনাথ পাণ্ডব ও অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *