রাজ্যপালের টুইট বিতর্কে নাম না করে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

জয় লাহা, দুর্গাপুর,১ সেপ্টম্বর: ‘পুলিশ দিবসে সারা দেশ ও পৃথিবীর সমস্ত পুলিশকে অভিনন্দন। কেউ কেউ টুইট করে ব্যাঙ্গোক্তি করেছেন। যারা ব্যাঙ্গোক্তি করেছেন। আশা করি শুধরে নেবেন। হাজারটা ভালো কাজ করতে গিয়ে একটা কোথাও ভুলভ্রান্তি হতে পারে। তাই বলে গোটা ফোর্সকে ডিমোলাইজেশন করা ঠিক নয়।” পুলিশ দিবসে  রাজ্যপালের টুইট মন্তব্যে নাম না করে পানাগড়ে পুলিশ দিবসে এভাবেই সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, আগেই মুখ্যমন্ত্রী বুধবার পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। এদিন রাজ্যপাল জগদীপ ধনকড় এক টুইট বার্তা দেন। টুইটে লিখেছেন, “আশাকরি, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করবে। মানবাধিকার যোদ্ধার কাজ করবে।” কটাক্ষ করে বলেন, “পুলিশের রাজনীতিকরণ হলে গণতন্ত্রের বিপদ।” রাজ্যপালের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অতীতে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে আগেও একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। পুলিশ দিবসেও তার অন্যথা হল না। এদিন পানাগড় শিল্পতালুকে পুলিশ দিবস অনুষ্ঠানে এসে নাম না করে তার পালটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পুলিশ যথার্থই তাদের কাজটা পালন করেন। পুলিশ দিবসে সারা দেশ ও পৃথিবীর সমস্ত পুলিশকে অভিনন্দন। কেউ কেউ টুইট করে ব্যাঙ্গোক্তি করেছেন। যারা ব্যাঙ্গোক্তি করেছেন, আশা করি শুধরে নেবেন। হাজারটা ভালো কাজ করতে গিয়ে একটা কোথাও ভুলভ্রান্তি হতে পারে। তাই বলে গোটা ফোর্সকে ডিমোলাইজেশন করা ঠিক নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *