প্রকল্পের কাজে দেরি নিয়ে ঠিকাদার সংস্থাকে ধমক মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ১৫ জুলাই: ঘূর্ণিঝড় যসের তান্ডবের পর কেন্দ্রীয় সরকারের অনুদানের তোয়াক্কা না করে মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যসের তান্ডবের পর দ্রুত কাজ শেষ করার নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার, পর্যালোচনা বৈঠকে দিঘায় একটি সেতু নির্মাণে দীর্ঘ সময় লাগছে দেখে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের কাজ সঠিক সময়ে সম্পন্ন না করলে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বার্তা দেবার পাশাপাশি কালো তালিকাভুক্ত করা হবেও বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, সঠিক সময়ে কাজ না হওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে আগেই জমা পড়েছে। এরপরই পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, স্বাস্থ্য, পুর ও নগরোন্নয়ন সহ একাধিক দফতরের উপর বেজায় চটে যান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, সময় বেঁধে দিয়ে কাজ শেষ করা হোক। প্রত্যেক প্রকল্পের কাজ কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হবে তার উল্লেখ থাকতে হবে বলেও জানান তিনি। আর ইতিমধ্যেই দেখা গিয়েছে নির্দিষ্ট সময়ে বেশ কয়েকটি কাজ শেষ করতে পারেনি ঠিকাদার সংস্থা। আর সেই খবরই এসে পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই কথা শুনেই জানা যায় বেজায় চটে যান মুখ্যমন্ত্রী। এরপরই প্রকল্পের কাজ সঠিক সময়ে সম্পন্ন না করলে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বার্তা দেবার পাশাপাশি কালো তালিকাভুক্ত করা হবেও বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, দ্রুত কাজ শেষ করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, পুরুলিয়ার জল প্রকল্প ২০১৭ সালে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ২০২১ সালেও তা শুরু করতে পারেনি ঠিকাদার সংস্থা। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের তপন–গঙ্গারামপুর জল প্রকল্পের কাজও সময়ের মধ্যে শেষ করতে পারেনি ঠিকাদার সংস্থা। আর এসব কিছুই অভিযোগ হিসেবে জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে বলে সূত্রের খবর। এরপরই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এর আগে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী প্রচারের সময় কেন্দ্রীয় সরকারের জল জীবন প্রকল্প ঠিক মত সময় শুরু এবং শেষ হওয়াকে হাতিয়ার করে রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন প্রকল্প নিয়ে আক্রমণও শানিয়েছিল বিজেপি। তাই এবার, মুখ্যমন্ত্রী এইসব কথা শুনতে নারাজ। তাই তিনি কড়া নির্দেশ দিয়েছেন। আর এরপরই প্রকল্পে দেরি হলে কালো তালিকায় ফেলা হবে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে বলে সমস্ত দফতরের আধিকারিকদের এই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *