সশ্রদ্ধ চিত্তে আম্বেদকরকে স্মরণ মুখ্যমন্ত্রীর

আমাদের ভারত, ১৪ এপ্রিল: বি আর আম্বেদকরকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, “ডক্টর বি আর আম্বেদকরকে তাঁর জন্মবার্ষিকীতে আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। তাঁর জীবন ও কর্ম আমাদের সকলের মঙ্গলের জন্য এবং আমাদের সংবিধানের মূল নীতিগুলিকে সমুন্নত রাখতে অক্লান্ত পরিশ্রম করতে অনুপ্রাণিত করে।“

প্রসঙ্গত, ভীমরাও রামজি আম্বেদকর (১৪ই এপ্রিল ১৮৯১ – ৬ই ডিসেম্বর ১৯৫৬) বাবাসাহেব আম্বেদকর নামেও পরিচিত। তিনি ছিলেন একজন আইনজ্ঞ, রাজনৈতিক নেতা,  বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, পণ্ডিত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *