পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার জন্য একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রাম শহরের স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার জন্য ৩৩টি প্রকল্পের উদ্বোধন করেন। যাতে ব্যয় হয়েছে ৫৭.৫৭ কোটি টাকা এবং আরও ১৯টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী যার জন্য ব্যয় হতে চলেছে ১৫৮.৪৯ কোটি টাকা।
এদিন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম জেলার জন্য উদ্বোধন ও শিলান্যাস করেন- ১. ঝাড়গ্রাম শহরের বাছুরডোবায় চারতলা বিশিষ্ট মোট ৬টি সরকারি আবাসনের উদ্বোধন করবেন। মোট ৭২টি পরিবার থাকতে পারবে। খরচ হয়েছে ১৪ কোটি ৪৪ লক্ষ ৬৩ হাজার টাকা। ২. জেলায় একগুচ্ছ রাস্তা ও একাধিক গভীর নলকূপের উদ্বোধন। ৩. জেলায় ১১টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন। খরচ হয়েছে ৩ কোটি ৫৪ লক্ষ ৮৯ হাজার টাকা। ৪. নয়াগ্রাম ও গোপীবল্লভপুর-২ ব্লকে ৫টি চেক ড্যামের উদ্বোধন। খরচ হয়েছে ২ কোটি ৩৬ লক্ষ ১৪ হাজার টাকা। ৫. একশো শয্যার আদিবাসী হস্টেল। খরচ হয়েছে ২ কোটি ৮০ লক্ষ ৯০ হাজার টাকা। ৬. ঝাড়গ্রাম থেকে সেবায়তন, বৈতা হয়ে ধেড়ুয়া পর্যন্ত ১৫ কিমি রাস্তা চওড়া ও তার সংস্কার। খরচ হতে পারে ৪১ কোটি ৭২ লক্ষ টাকা। ৭.হাতিগেড়িয়া-কুলিটিকরি-রোহিণী-রগড়া রাস্তাটি ২৫ কিমি তৈরি হবে। খরচ হবে ৩২ কোটি ৫৫ লক্ষ টাকা। ৮. তারাফেনি নদীর উপর সেতু তৈরি হবে। খরচ হতে পারে ২১ কোটি টাকা। ৯. ঝাড়গ্রাম জেলায় ৪৭টি চেক ড্যাম তৈরি হবে। খরচ হবে ২২ কোটি ৪১ লক্ষ টাকা। ১০. বেলপাহাড়ি, ভাঙ্গাগড়, চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে ভবন নির্মাণ। খরচ হতে পারে প্রায় ১ কোটি ৯৮ লক্ষ টাকা। এদিন ৩১টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যার জন্য খরচ হয়েছে ৫৭.৫৭ কোটি টাকা এবং ১৯টি প্রকল্পের শিলান্যাস করেন যাতে ব্যয় হতে চলেছে ১৫৮ কোটি ৪৯ লক্ষ ৪১ হাজার টাকা।
ঝাড়গ্রাম জেলার পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরো রাজ্যের ১৩টি জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ার জেলায় ৯২টি প্রকল্পের উদ্বোধন করা হয় যার জন্য ব্যয় হয়েছে ৬১ কোটি ২ লক্ষ টাক এবং ৬৪টি প্রকল্পের শিলান্যাস করেন, যার জন্য ব্যয় হতে চলেছে ২১০ কোটি ৫৯ লক্ষ টাকা। জলপাইগুড়ি জেলায় ৩৬টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, যার জন্য ব্যয় হয়েছে ৯ কটি ৭২ লক্ষ টাকা এবং ২৫টি প্রকল্পের শিলান্যাস করেন। যার জন্য ব্যয় হতে চলেছে ২১৮ কোটি ৫ লক্ষ টাকা। উত্তর দিনাজপুর জেলায় ১১টি প্রকল্পের উদ্বোধন করেন যার জন্য ব্যয় হয়েছে ১২ কোটি ২৫ লক্ষ টাকা এবং ১৫টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী যার জন্য ব্যয় হতে চলেছে ১৪৮ কোটি ৫০ লক্ষ টাকা। দক্ষিণ দিনাজপুর জেলায় ২৫টি প্রকল্পের উদ্বোধন করেন, যার জন্য ব্যয় হয়েছে ৩০ কোটি ২ লক্ষ টাকা এবং ৯টি প্রকল্পের শিলান্যাস করেন যার জন্য ব্যয় হতে চলেছে ১০ কোটি ৪ লক্ষ টাকা। মালদা জেলায় ১৭টি প্রকল্পের উদ্বোধন করা হয়, যার জন্য ব্যয় হয়েছে ২৬ কোটি ২ লক্ষ টাকা এবং ৮টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী, যার জন্য ব্যয় হতে চলেছে ৬৪ কোটি কোটি ৯৪ লক্ষ টাকা। বাঁকুড়া জেলায় ৬টি প্রকল্পের উদ্বোধন করেন, যার জন্য ব্যয় হয়েছে ২ কোটি ৬০ লক্ষ টাকা। পুরুলিয়া জেলায় ৫০টি প্রকল্পের উদ্বোধন করেন, যার জন্য ব্যয় হয়েছে ১২কোটি ৭৪ লক্ষ টাকা এবং ১০টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী, যার জন্য ব্যয় হতে চলেছে ৩ কোটি 88 লক্ষ টাকা।
বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী সারা রাজ্যে ৪৩৭টি প্রকল্পের উদ্বোধন করেন, যার জন্য ব্যয় হয়েছে ৩৫০ কোটি ৪৮ লক্ষ টাকা এবং ২৪৬টি প্রকল্পের শিলান্যাস করেন যার জন্য ব্যয় হতে চলেছে ১০৯৯ কোটি ৮৪ লক্ষ টাকা।

